মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছা উপজেলার ভাবকি-চেরুমন্ডল নামক স্থানে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩জন নিহত হয়েছেন।এসময়

2024-01-22T16:37:26+00:00
2024-01-22T16:37:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৪:৩৭ পিএম   (ভিজিট : ২৫৩)
X

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছা উপজেলার ভাবকি-চেরুমন্ডল নামক স্থানে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩জন নিহত হয়েছেন। 

এসময় আহত হয়েছেন আরো ৪জন। নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। সোমবার বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানাযায়, বেলা ২টার দিকে মুক্তাগাছা থেকে একটি ট্রাক (টাঙ্গাইল-ট-০২-০৪৯২) ভাবকি-চেরুমন্ডল নামক স্থানে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে নির্মাণাধীন ব্রিজের ডাইবেশন রোড দিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার সময় বিপরীতে কালীবাড়ী থেকে মুক্তাগাছাগামী যাত্রীবাহী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনা স্থলেই নিহত হন। এ সময় অটোরিকশার চালকসহ আহত ৪ জনকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

নিহতরা হলেন, উপজেলার বিনোদবাড়ি মোনকোন গ্রামের মাওলানা নজরুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৪০) ও তার ৩ বছর বয়সী শিশু কন্যা আদিবা এবং গোড়শাইল গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক মৃনাল চন্দ্র(৬৫)। 

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহাম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনায় আহত ৪ জনকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy