কালিহাতীতে গরু চোর সন্দেহে ৩টি গরু ও ট্রাকসহ ২ জন আটক

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে গরু চোর সন্দেহে ৩টি গরু ও ট্রাকসহ ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এসময় পালিয়েছে

2024-01-22T17:28:59+00:00
2024-01-22T17:28:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে গরু চোর সন্দেহে ৩টি গরু ও ট্রাকসহ ২ জন আটক
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৫:২৮ পিএম   (ভিজিট : ২৬৬)
X

টাঙ্গাইলের কালিহাতীতে গরু চোর সন্দেহে ৩টি গরু ও ট্রাকসহ ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এসময় পালিয়েছে একজন।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার সল্লা ছোট বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে দুপুরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার গোহালিয়াবাড়ি মধ্যপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে আব্দুল্লাহেল কাফী ও সরাতৈল পূর্বপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে জিয়া ।

সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জানান, ভোর ৫টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রাক ৩টি গরু নিয়ে সল্লা ছোট বটতলা এলাকায় এসে গরু বহনকারী গাড়ি থেকে গরুগুলো নামিয়ে অন্য গাড়িতে তোলার সময় স্থানীয়দের সন্দেহ হলে জিজ্ঞাসা করলে গাড়ি নিয়ে ১জন পালিয়ে যায়। পরে স্থানীয়রা অপর একটি ট্রাকসহ ২জনকে আটক করে আমাকে জানায়। পরে আমি তাদের গরুসহ গাড়ি ও ওই ব্যক্তিদের ইউনিয়ন পরিষদের নিয়ে আসতে বলি। পরে তারা ইউনিয়ন পরিষদের নিয়ে এলে পুলিশকে বিষয়টি জানালে তারা এসে ট্রাক ও গরুসহ তাদের থানায় নিয়ে যায়।

এবিষয়ে কালিহাতী থানার ওসি তদন্ত মনিরুজ্জামান শেখ জানান, আটকের বিষয়ে খবর পেয়ে গরু, ট্রাক ও দুই ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। যাচাই-বাছাই শেষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy