তালতলীতে মেছো বাঘের বাচ্চা উদ্ধারের পর অবমুক্ত

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার তালতলী উপজেলার বড়ভাইজোড়া এলাকা থেকে একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধারের পর টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।সোমবার(২২

2024-01-22T17:37:40+00:00
2024-01-22T17:37:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তালতলীতে মেছো বাঘের বাচ্চা উদ্ধারের পর অবমুক্ত
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৫:৩৭ পিএম   (ভিজিট : ১৪৮)
X

বরগুনার তালতলী উপজেলার বড়ভাইজোড়া এলাকা থেকে একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধারের পর টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। 

সোমবার(২২ জানুয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলার সোনাকাটা-টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যে এটি অবমুক্ত করে উপজেলা নিবার্হী অফিসার সিফাত আনোয়ার তুমপা। এর আগে উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া এলাকা থেকে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করে বন বিভাগকে খবর দেয় স্থানীয়রা। এটির উচ্চতা প্রায় দেড় ফুট ও দৈর্ঘ্য দুই ফুট। গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখমণ্ডল বিড়ালের মতো। গায়ের রং ধূসর।

উপজেলা রেঞ্জ অফিসার মো.মনিরুল ইসলাম জানান, মেছো বাঘের বাচ্চাটি উপজেলার বড়ভাইজোড়া এলাকার কাছেম হাওলাদারের বাড়ির পেছনে একটি জালে আটকে যায়। পরে স্থানীয়রা এটিকে বন্দি করে বন বিভাগকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করা হয়। প্রথমে আমরা মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে এনে পর্যবেক্ষণ করেছি। সুস্থ থাকায় দুপুরেই এটাকে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে টেংরাগীরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করেছি। তিনি আরও জানান আশ পাশের বাড়ির হাঁস-মুরগী খাওয়ার জন্য মেছো বাঘের বাচ্চাটি লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy