কালিহাতীতে লাইসেন্স না থাকায় চালকল মালিককে জরিমানা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে লাইসেন্স না থাকায় ৫চালকল মালিককে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২২ জানুয়ারি) দুপুরে কালিহাতী

2024-01-22T18:42:49+00:00
2024-01-22T18:42:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে লাইসেন্স না থাকায় চালকল মালিককে জরিমানা
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৬:৪২ পিএম   (ভিজিট : ১৩২)
X

টাঙ্গাইলের কালিহাতীতে লাইসেন্স না থাকায়  ৫চালকল মালিককে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে কালিহাতী পৌরসভার বিভিন্ন এলাকায় মিল পরিদর্শন ও অবৈধ মজুদ অভিযান পরিচালনাকালে লাইসেন্স না থাকায় এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এন এম রফিকুল আলম উপস্থিত ছিলেন।

এসময় মেসার্স আমেনা বয়েল এন্ড রাইসমিল মালিককে ১০হাজার, মেসার্স ঝটিকা বয়েল এন্ড রাইস মিল মালিককে ৩হাজার, মেসার্স মা-বাবা বয়েল এন্ড রাইস মিল মালিককে ৬হাজার, মেসার্স মাষ্টার বয়েল এন্ড রাইস মিল মালিককে ৬হাজার ও মেসার্স আজমীর সেমি অটো বয়েল এন্ড রাইস মিল মালিককে ৪হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এন এম রফিকুল আলম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy