চাঁপাইনবাবগঞ্জে তীব্র শীতে স্কুল বন্ধ ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

তীব্র শীতে চাঁপাইনবাবগঞ্জে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে, তাপমাত্রা নেমে গেছে ১০ ডিগ্রির নিচে। তাই জেলার সব প্রাথমিক ও

2024-01-22T19:03:41+00:00
2024-01-22T19:03:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে তীব্র শীতে স্কুল বন্ধ ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৭:০৩ পিএম   (ভিজিট : ১৭১)
X

তীব্র শীতে চাঁপাইনবাবগঞ্জে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে, তাপমাত্রা নেমে গেছে ১০ ডিগ্রির নিচে। তাই জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২২ জানুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগেরদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি।

জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা জানান, জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী সোমবার ও মঙ্গলবার জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। তবে, পরিস্থিতি উন্নতি হলে আগামী বুধবার থেকে যথারীতি পাঠদান শুরু হবে।

এদিকে শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত হওয়ার পর এ সিদ্ধান্ত জানতে পেরে তারা বাড়ি ফিরে যান। তবে এ সিদ্ধান্তে শিক্ষার্থী ও শিক্ষকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy