গঙ্গাচড়ায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গঙ্গাচড়া প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের গঙ্গাচড়ায় ফেন্সিডিলসহ মামুন ইসলাম ও সুজন ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।

2024-01-22T19:30:54+00:00
2024-01-22T19:30:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গঙ্গাচড়ায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
গঙ্গাচড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৭:৩০ পিএম   (ভিজিট : ২০৭)
X

রংপুরের গঙ্গাচড়ায় ফেন্সিডিলসহ মামুন ইসলাম ও সুজন ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।   উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মামুন ইসলাম(২০) পিতা ওয়াহিদুল ইসলাম এবং  সুজন ইসলাম(২০) পিতা  আবুল বাসার উভয়ে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার পূর্ব কাদমা এলাকার বাসিন্দা।

গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম শফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নি:) বেলাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লক্ষ্মীটারী ইউপির মহিপুর ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার উপরে চেকপোস্ট স্থাপন করেন।

এসময় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি  মটরসাইকেল   সন্দেহজনক মনে হলে মটরসাইকেল থামানোর পর সাক্ষীদের উপস্থিতে তল্লাশি চালানো হয়।  এসময় ৮ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনের  কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়।

তদন্ত ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy