কেন্দুয়ায় অনুমোদনহীন ইটভাটা গুড়িয়ে দিল বিশেষ আদালত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে অনুমোদনহীন একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে আদালত।সোমবার (২২ জানুয়ারি) বিকাল ৫ ঘটিকায় বিশেষ ম্যাজিস্ট্রেট আদালত

2024-01-22T19:53:57+00:00
2024-01-22T19:53:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় অনুমোদনহীন ইটভাটা গুড়িয়ে দিল বিশেষ আদালত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৭:৫৩ পিএম   (ভিজিট : ১৪০)
X

নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে অনুমোদনহীন একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে আদালত।

সোমবার (২২ জানুয়ারি) বিকাল ৫ ঘটিকায় বিশেষ ম্যাজিস্ট্রেট আদালত (পরিবেশ), নেত্রকোণা এর আদেশ বাস্তবায়নের নিমিত্তে কেন্দুয়া উপজেলার ভগবতীপুর দলপারামপুর এলাকার মেসার্স ঢাকা ব্রিকস নামের অনুমোদনহীন ইটভাটাটি গুড়িয়ে দেওয়া হয়। 

অভিযানে নেতৃত্ব দেন, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আব্দুল্লাহ আল মনসুর। 

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, মো. আবু সাঈদ। 

অভিযানে সহযোগিতা করেন নেত্রকোণা জেলার পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ। আদালতের আদেশ বাস্তবায়ন ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:সেলিম মিঞা অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে বিশেষ আদালতের অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলায় অনুমোদনহীন ইটভাটাগুলো বিরুদ্ধে  পর্যায়ক্রমে  প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy