কালিহাতীতে অবৈধ মজুদ রাখার দায়ে দুই রাইস মিল মালিককে জরিমানা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে ধান চাল মজুদ রাখা ও লাইসেন্স বিহীন মিল পরিচালনা করার দায়ে দুটি রাইস মিল মালিককে

2024-01-23T14:20:30+00:00
2024-01-23T15:46:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে অবৈধ মজুদ রাখার দায়ে দুই রাইস মিল মালিককে জরিমানা
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ২:২০ পিএম  আপডেট: ২৩.০১.২০২৪ ৩:৪৬ পিএম  (ভিজিট : ৩৯৯)
X

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে ধান চাল মজুদ রাখা ও লাইসেন্স বিহীন মিল পরিচালনা করার দায়ে দুটি রাইস মিল মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এন এম রফিকুল আলম উপস্থিত ছিলেন।

এসময় কালিহাতী পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত মেসার্স ভাই ভাই রাইস মিল মালিক ইদ্রিসকে ১০ হাজার ও মেসার্স হাজী আমির আলী বয়েল এন্ড রাইস মিল মালিক লংকেশ্বর কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান, কালিহাতী উপজেলার বিভিন্ন রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স না থাকা এবং অবৈধ মজুদের অপরাধে ২ মিল মালিককে বিভিন্ন হারে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy