দুর্গাপুরে আগুনে ৮ দোকান পুড়ে ছাই

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ডেওটুকোন বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে। এতে ওই দোকানিদের অন্তত ৩০

2024-01-23T14:24:28+00:00
2024-01-23T14:24:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে আগুনে ৮ দোকান পুড়ে ছাই
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ২:২৪ পিএম   (ভিজিট : ২০৪)
X

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ডেওটুকোন বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে। এতে ওই দোকানিদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাঁরা দাবি করেছেন।

সোমবার দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৪০-৪৫ মিনিট কাজ করে আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার দিবাগত রাত ১টার দিকে বাজারের একটি ফানিচারের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। তবে ততক্ষণে মাছ মহাল,খাইরুল মিয়ার ওয়ার্কশপের দোকান,শফিক মিয়ার ফার্নিচারের দোকান,আব্দুর রাশেদের মনোহারি দোকান,মোতালেব মিয়া,আবু তালেব,আলী উসমান,রফিক মিয়ার চা-স্টল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

পুড়ে যাওয়া দোকান মালিক ও বাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান মিয়া জানিয়েছেন,আকস্মিক অগ্নিকাণ্ডে তাঁর চারটি দোকানসহ মোট আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁদের সবার কমপক্ষে ৩০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানিয়েছেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট  থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy