কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে উল্টো পথে আসা বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জামাল হোসেন (৬০) নামের এক মোটর সাইকেল

2024-01-23T15:52:35+00:00
2024-01-23T15:52:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ৩:৫২ পিএম   (ভিজিট : ১৮৩)
X

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে উল্টো পথে আসা বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জামাল হোসেন (৬০) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালের দিকে বটতৈল কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে সড়ক দূর্ঘটনা ঘটে।

জামাল হোসেন কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য ও সরকার রাইচ মিলের মালিক এবং তিনি বল্লভপুর গ্রামের মোশাররফের ছেলে।

স্থানীয়রা জানান, কুষ্টিয়া শহরের দিক থেকে উল্টো পথে আসা দ্রুতগামী ড্রাম ট্রাকটি এসে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। ট্রাকটির রেজিস্ট্রেশন নং রাজবাড়ী ট-১১-০১৬৮।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy