গুইমারায় পুলিশের অভিযানে ৮ লাখ টাকার চোরাই কাঠ জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় মেঘনা গ্রুপের জ্বালানি তেলের গাড়ি থেকে অভিনব কায়দায় পাচারকালে ৮লাখ টাকার চোরাই কাঠ জব্দ

2024-01-23T19:13:53+00:00
2024-01-23T19:13:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুইমারায় পুলিশের অভিযানে ৮ লাখ টাকার চোরাই কাঠ জব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ৭:১৩ পিএম   (ভিজিট : ২৮১)
X

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় মেঘনা গ্রুপের জ্বালানি তেলের গাড়ি থেকে অভিনব কায়দায় পাচারকালে ৮লাখ টাকার চোরাই কাঠ জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকালে গুইমারার ডাবল ব্রিজ নামক এলাকা থেকে এ চোরাই কাঠ জব্দ করা হয়।

জানা যায়, পানছড়ি থেকে জ্বালানি তেলের গাড়িতে অবৈধ পন্থায় গাছের রদ্দা পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে গুইমারা থানা পুলিশ অভিযান চালায়। এ সময় চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে ওই তেলের গাড়ি তল্লাশি করে প্রায় ৮লাখ টাকার সেগুন ও গোদা গাছের রদ্দা জব্দ করা হয়।

গুইমারা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আরিফুল আমিন জানান, অবৈধ পন্থায় কাঠ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাইল্যাছড়ি ডাবল ব্রিজ নামক এলাকায় অভিযান চালিয়ে তেলের গাড়িতে আলাদা করে কাটা কুটুরি থেকে প্রায় ৮ লাখ টাকা মূল্যের গাছের রদ্দা জব্দ করা হয়েছে। কাঠ পাচারের সাথে জড়িত সন্দেহে ২জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy