কালিহাতীতে ছুটি শেষে ক্যান্টনমেন্টে ফেরা হলোনা সেনা সদস্যের

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে ছুটি শেষে ক্যান্টনমেন্টে ফেরার সময় ট্রেনে কাটা পড়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন।বুধবার (২৪ জানুয়ারি) সকালে

2024-01-24T13:18:13+00:00
2024-01-24T13:18:13+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে ছুটি শেষে ক্যান্টনমেন্টে ফেরা হলোনা সেনা সদস্যের
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ১:১৮ পিএম   (ভিজিট : ২২৮)
X

টাঙ্গাইলের কালিহাতীতে ছুটি শেষে ক্যান্টনমেন্টে ফেরার সময় ট্রেনে কাটা পড়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন। 

বুধবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ধলাটেংগর এলাকায় ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের সাথে লেগে এই দূর্ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্য ফখরুল ইসলাম (২০)  লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের বাবুল মাস্টারের ছেলে। ফখরুল বগুড়া ক্যান্টনমেন্টে সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, মহাসড়কে যানযট থাকায় ওই সেনা সদস্য বাস থেকে নেমে ট্রেনের লাইনে হাটাহাটির সময় উক্ত দূর্ঘটনা সংঘটিত হয়।

নিহত ওই সেনা সদস্য ৫ দিনের ছুটি শেষে নিজ বাড়ি হতে ইউনিটে যোগদানের জন্য গাড়িতে নিজ ইউনিটে গমনের পথিমধ্যে এই দূর্ঘটনা ঘটে বলেও জানা গেছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এস আই মোশারফ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ৯ টার দিকে সেনা সদস্য ফখরুলের লাশ উদ্ধার করা হয়েছে। সে ছুটি শেষে বগুড়া ক্যান্টনমেন্টে যোগদানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন বলে তার মামার সাথে কথা বলে জানতে পেরেছি । কিন্তু কোন ট্রেনে সে কাটা পড়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।  আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy