গলাচিপায় বনানী সমাজ কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় দুঃস্থ ও শীতার্ত মানুষকে শীতের তীব্রতা থেকে রক্ষা করার জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে বনানী

2024-01-24T14:48:23+00:00
2024-01-24T14:48:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় বনানী সমাজ কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ২:৪৮ পিএম   (ভিজিট : ১৪১)
X

পটুয়াখালীর গলাচিপায় দুঃস্থ ও শীতার্ত মানুষকে শীতের তীব্রতা থেকে রক্ষা করার জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে বনানী সমাজ কল্যাণ পরিষদ।

মঙ্গলবার সকাল ১০টায় গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত বনানী সমাজ কল্যাণ পরিষদ কার্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়। গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহআলম এর সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা সরকারী কলেজের অধ্যক্ষ মু. ফোরকান কবির, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়। এ সময় প্রধান অতিথি আব্দুর রহমান বলেন, দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকেনা। এখন এ দুঃসময়ে হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য বনানী সমাজ কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানাই। বিশেষ অতিথি মু. ফোরকান কবির তার বক্তব্যে বলেন, “মানুষ হয়ে মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করাই পরম ধর্ম।” 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy