সৈয়দপুরে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুরে শরীফা বেগম (২৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ বুধবার সকালে (২৪ জানুয়ারি)

2024-01-24T15:58:04+00:00
2024-01-24T16:53:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ৩:৫৮ পিএম  আপডেট: ২৪.০১.২০২৪ ৪:৫৩ পিএম  (ভিজিট : ১২২)
X

নীলফামারীর সৈয়দপুরে শরীফা বেগম (২৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ বুধবার সকালে (২৪ জানুয়ারি) গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানায়। ঘটনাটি ঘটেছে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়ায়।

এলাকাবাসী জানায়, পাশের রংপুর জেলায় তারাগন্জ উপজেলার মধুরামপুর গ্রামের নূরুজ্জামানের ছেলে সিরাজুজ্জামানের ওরফে (ওহিদুজ্জামান) সাথে কয়েক বছর আগে বিয়ে হয় উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়ার শরীফা বেগমের। এটি তাঁর ২য় স্ত্রী। গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া চলে আসছিলো। এ ঘটনার জেরে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার গলায় দড়ি দিয়ে ফাঁস দেন শরীফা বেগম। এসময় পরিবারের লোকজন তাঁকে দড়ি থেকে নামিয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনার পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy