বাঘাইছড়িতে মতবিনিময় সভা

রাঙ্গামাটি প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের বিজয়সহ অসাম্প্রদায়িক শক্তি ও চেতনার বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটির সংসদ সদস্য

2024-01-24T16:03:48+00:00
2024-01-24T16:51:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাঘাইছড়িতে মতবিনিময় সভা
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ৪:০৩ পিএম  আপডেট: ২৪.০১.২০২৪ ৪:৫১ পিএম  (ভিজিট : ১০৫)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের বিজয়সহ অসাম্প্রদায়িক শক্তি ও চেতনার বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পাহাড়ে অনেক উন্নয়ন হয়েছে, এই উন্নয়ন অব্যাহত থাকবে।

আজ বুধবার দুপুরে রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও হেডম্যান-কার্বারীগনের সমন্বয়ে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথিরা ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা, সহ-সভাপতি হাজী কামাল উদ্দীন, বাঘাইছড়ি পৌরসভা মেয়র মো: জমির হোসেন ও কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য অভয় কুমার চাকমাসহ বিশিষ্ট জনেরা।

সভায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্টানের পক্ষ হতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।

এছাড়াও তিনি উপজেলা সদরে বিজ্ঞান মেলার উদ্বোধনসহ ৩শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy