মোরেলগঞ্জে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোরেলগঞ্জে জিউধরা বাজারে ভয়াভহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ১৫ ব্যবসায়ীদের মাঝে ডেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান

2024-01-24T17:01:33+00:00
2024-01-24T17:01:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোরেলগঞ্জে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ৫:০১ পিএম   (ভিজিট : ৩৩২)
X

বাগেরহাটের মোরেলগঞ্জে জিউধরা বাজারে ভয়াভহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ১৫ ব্যবসায়ীদের মাঝে ডেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ। 

বুধবার দুপুরে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল  হক মোজাম, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, যুবলীগ নেতা হাসিব খান, রাসেল হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি ভোর রাতে জিউধরা বাজারে এক ভয়াভহ অগ্নিকান্ডে ১৫ দোকান সম্পূন্ন পুড়ে যায়। এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে উপজেলা প্রশাসন ও সংসদ সদস্যের পক্ষ থেকে জনপ্রতি ৬ হাজার টাকা, ১ বান করে ঢেউটিন, ৩০ কেজি চাল, ও ২টি কম্বল বিতরণ করা হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy