নড়াইলে হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

2024-01-24T19:13:08+00:00
2024-01-24T19:13:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ৭:১৩ পিএম   (ভিজিট : ৩০৫)
X

নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে।

নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর দিকনির্দেশনায় নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ধারাবাহিক ভাবে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

বুধবার (২৪ জানুয়রি) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ও ফোকাল পয়েন্ট অফিসার তারেক আল মেহেদী উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ১০টি স্মার্ট ফোন প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই আলী হোসেন,এসআই মো.ফিরোজ আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে থাকে। জানুয়ারি মাসে ১০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেন।

এসময় হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে বলেন, মোবাইল ফোন পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশ মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন।

তারা আরো জানান,তাদের মোবাইল ফোন হারিয়ে গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার মহোদয় ও নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মো. ছাব্বিরুল আলম, সিসিআইসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মো, শাহ্ দারা খানসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy