সিরাজগঞ্জে এলজিইডি’র কর্মসূচী নারী আয়বর্ধকমূলক প্রশিক্ষণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে এলজিইডি’র পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ শীর্ষক প্রকল্পের আওতায় আয়বর্ধকমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।গতকাল মঙ্গলবার সদর

2024-01-25T13:18:50+00:00
2024-01-25T13:18:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে এলজিইডি’র কর্মসূচী নারী আয়বর্ধকমূলক প্রশিক্ষণ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ১:১৮ পিএম   (ভিজিট : ১৫৫)
X

সিরাজগঞ্জে এলজিইডি’র পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ শীর্ষক প্রকল্পের আওতায় আয়বর্ধকমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার সদর উপজেলা অডিটোরিয়ম হলরুমে এ প্রশক্ষিণ উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম। 

 প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, চুরি ও ভিক্ষা করা ছাড়া সব পেশা সম্মানজনক। এজন্য আপনাদের পেশার প্রতি গুরুত্ব দিতে হবে। এ প্রশিক্ষণের মাধ্যমেই কর্মস্থল উন্নয়ন ঘটবে এবং বেতনের অবশিষ্ট ৪০% টাকা যথাসময়ে প্রদান করা হবে। 

সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকতা মোঃ আনোয়ার সাদ্দাত, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা ও এলজিইডির ট্রেনিং অফিসার মোঃ মাহবুবুল ইসলাম প্রশিক্ষণ প্রদান করেন।

এ প্রশিক্ষণে সদর উপজেলার মেছড়া, কালিয়া হরিপুর, সয়দাবাদ ও কাওয়াকোলা ইউনিয়নের অসহায় ও স্বামী পরিত্যক্ত ৪০ জন নারী অংশগ্রহণ করেন।  আরো ৬টি ইউনিয়নের নারীদের দ্বিতীয় ও তৃতীয় ধাপে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy