ধামরাইয়ে ইটের ভাটায় অভিযান জরিমানা ৪৭ লক্ষ টাকা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ৭টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ

2024-01-25T13:26:37+00:00
2024-01-25T13:26:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে ইটের ভাটায় অভিযান জরিমানা ৪৭ লক্ষ টাকা
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ১:২৬ পিএম   (ভিজিট : ২৪৫)
X

ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা  ৭টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইটভাটাগুলোর বেশিরভাগ অংশ।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সোমভাগ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন ঢাকা পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগে আজ এ সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় খান ব্রিকস, সান ব্রিকস, সুপার ব্রিকস-২ কে ৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়, 
জারা ব্রিকসকে ৭ লক্ষ টাকা, আমেনা ব্রিকসকে ১০ লক্ষ টাকা, মা ব্রিকসকে ৯ লক্ষ টাকা ও কাজলী  ব্রিকস-২ কে ৬ লক্ষ টাকা আর্থিক জরিমান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার জানান, হাইকোর্টের নির্দেশে পরিবেশ দূষনকারী ও অবৈধ ইটভাঁটি বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ধামরাইয়ে ইটভায় এ অভিযান চালানো হয়। এ সময় ৭টি ইট ভাটাকে ৪৭লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়। অনুমতি বিহীন ইট ভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকীব, মোজাফফর খান, উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার সহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy