কেন্দুয়ায় মাসিক আইন শৃংখলা সভা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ) সকাল ১১ টায় কেন্দুয়া উপজেলা

2024-01-25T13:31:38+00:00
2024-01-25T13:31:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় মাসিক আইন শৃংখলা সভা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ১:৩১ পিএম   (ভিজিট : ১২৮)
X

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার  (২৫ জানুয়ারি ) সকাল ১১ টায় কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃংখলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম। 

সভায় কেন্দুয়া আইন শৃংখলা কমিটির সদস্য সচিব কেন্দুয়া থানা পুলিশ ইন্সপেক্টর (ওসি) মো.এনামুল হক পিপিএম বক্তব্যে বিগত মাসের আইন শৃংখলা চিত্র তুলে ধরেন এবং সকলের কাছে বিনীত অনুরোধ রেখে বলনে, বিগত দিনের মতো আগামী মাসেও আপনারা আপনাদের  সহযোগিতা হাত প্রসারিত করবেন। 

আইন শৃংখলা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা,   কেন্দুয়া উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ আজহারুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, সহকারী শিক্ষা অফিসার মোঃ আমিনুল হক সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো.শহিদুল ইসলাম, কেন্দুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বাজার কমিটি সভাপতি মোঃ এনামুল হক ভূঞা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনা আক্তার, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম, আব্দুস ছালাম বাঙ্গালী, কামরুজ্জামান খান সোহাগ, এডভোকেট সারোয়ার জাহান কাওসার, মোঃ লুৎফর রহমান, মো.এনামুল কবীর খান, মো.জাকির আলম ভূঞা, মাহাবুব আলম বাবুল, মো.ফজলুর রহমান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন প্রমূখ। 

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ,কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক বদিউজ্জামাল বকুল, সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মুখলেছুর রহমান বাঙ্গালী, আশরাফিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু ওমর আব্দুর নূর ফারুক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো.নাসির উদ্দিন ভূঁইয়া, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সুধীজন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy