মাশরাফি হুইপ হওয়ায় নড়াইলে আনন্দ মিছিল

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্ত্তজা দ্বাদশ জাতীয়

2024-01-25T14:20:28+00:00
2024-01-25T14:20:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাশরাফি হুইপ হওয়ায় নড়াইলে আনন্দ মিছিল
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ২:২০ পিএম   (ভিজিট : ১৯৩)
X

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্ত্তজা দ্বাদশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ হওয়ায় নড়াইলে বিশাল আনদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে নড়াইলের মুচিরপোল এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সেখানে নেতারা তাদের বক্তব্যে মাশরাফিকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
 
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন,সহ-সভাপতি হাসানুজ্জামান হামান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. অচিন চক্রবর্তী, সাধারন সম্পাদক ওমর ফারুক, যুবলীগের আহবায়ক ওহিদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, নড়াইল ছাত্র লীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সহ জেলার জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy