পাটুরিয়া পদ্মায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

আট দিন চেষ্টার পর মানিকগঞ্জে পাটুরিয়া পদ্মায় ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি রজনীগন্ধাকে উদ্ধার করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত

2024-01-25T15:01:16+00:00
2024-01-25T15:01:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাটুরিয়া পদ্মায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ৩:০১ পিএম   (ভিজিট : ১৬৬)
X

আট দিন চেষ্টার পর মানিকগঞ্জে পাটুরিয়া পদ্মায় ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি রজনীগন্ধাকে উদ্ধার করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরান ইমন।

গতকাল বুধবার (২৪ জানুয়ারি) রাত ১১টায় নদীতে নিমজ্জিত ফেরিটি উদ্ধার করে পাটুরিয়া ৫ নং ঘাটের পূর্বে দরিকান্দি এলাকায় নদী তীরে নোঙর করে রাখা হয়েছে।

 তিনি জানান, পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত, ঘনকুয়াশা ও তীব্র  শীতের কারণে উদ্ধার অভিযান কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। বিভিন্নভাবে উদ্ধার প্রচেষ্টার মধ্য দিয়ে ফেরিটিকে নদীর তলদেশ থেকে ওপরে ওঠানো সম্ভব হয়েছে।

এছাড়া পানিতে তলিয়ে যাওয়া উদ্ধারের বাকি দুটি ট্রাকও  বুধবার উদ্ধার করা হয়েছে। গত আটদিনের অভিযানে ডুবে যাওয়া ফেরি, ফেরির সঙ্গে থাকা মালবাহী সকল গাড়ি ও নিখোঁজ ফেরির দ্বিতীয় ইঞ্জিন মাস্টারের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের আর কিছুই বাকি নেই বলে জানান তিনি। 

গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১২টার পর রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ৯টি যানবাহন নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে । রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার পদ্মা নদীতে আটকা পড়ে ফেরিটি। পরের দিন বুধবার (১৭ জুন) সকাল সোয়া আটটার দিকে ফেরিটি ডুবে যায়। ফেরিতে থাকা ফেরির স্টাফ ও যানবাহনের চালক ও সহযোগী ২১ জনের মধ্যে ২০ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন ফেরিটির দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবির। গত সোমবার বিকেলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা দুর্ঘটনাস্থলের প্রায় ১৩ কিলোমিটার দূরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy