ভান্ডারিয়ায় ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ভান্ডারিয়ায় অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন মালামাল রেখে যানবাহন ও পথচারী চলাচলে বাঁধা সৃষ্টিকারী ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে

2024-01-25T18:18:33+00:00
2024-01-25T18:18:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভান্ডারিয়ায় ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ৬:১৮ পিএম   (ভিজিট : ১৪৬)
X

পিরোজপুরের ভান্ডারিয়ায় অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন মালামাল রেখে যানবাহন ও পথচারী চলাচলে বাঁধা সৃষ্টিকারী ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার সাতশত টাকা জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ভান্ডারিয়া উপজেলা পৌরশহরের বন্দর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের সড়কে অবৈধভাবে ফার্নিচার তৈরির কাঠ, চায়ের দোকান ও হোটেলের চুলা সহ অবৈধ বাঁধা অপসারন করেন এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফার্নিচার ব্যবসায়ী আব্দুর রহমানকে ১০ হাজার, হোটল ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন কে ৫ শত এবং চায়ের দোকানদার জাকির হোসেনকে ২ শত টাকা জরিমানা করা হয়। 
 
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা জানান, উপজেলার শহরের বন্দর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের সড়কে অবৈধভাবে ব্যাবসায়ী মালামাল রাখায় যানবাহন ও পথচারী চলাচলে প্রতিবন্ধকতা তৈরিসহ নানা সমস্যা দেখা দিয়েছে। তাদের এসব মালামাল সরিয়ে নিতে বারবার নির্দেশ দেওয়া হলেও তারা তা আপসারণ না করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy