টাঙ্গাইল পুলিশের শ্রেষ্ঠ অফিসার ওসি আহসান উল্লাহ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

অভিনব কায়দায় একাধিক হত্যা মামলার রহস্য উদঘাটন, ঘটনায় জড়িত আসামিদের দ্রুত সময়ে গ্রেপ্তার, মাদক, সন্ত্রাস নিয়ন্ত্রণ ও ইভটিজিংসহ

2024-01-25T18:32:26+00:00
2024-01-25T18:32:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইল পুলিশের শ্রেষ্ঠ অফিসার ওসি আহসান উল্লাহ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ৬:৩২ পিএম   (ভিজিট : ৩৭৯)
X

অভিনব কায়দায় একাধিক হত্যা মামলার রহস্য উদঘাটন, ঘটনায় জড়িত আসামিদের দ্রুত সময়ে গ্রেপ্তার, মাদক, সন্ত্রাস নিয়ন্ত্রণ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড রোধে বিশেষ অবদান রাখায় স্বীকৃতিস্বরুপ টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ অফিসার ওসি’র সম্মাননা পেলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ্। একই সঙ্গে ভূঞাপুর থানাকেও অপরাধ দমনে জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ওসি মোঃ আহসান উল্লাহ্ এ বিষয়টি জানিয়েছেন। এর আগে গত বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা ও কল্যাণ সভায় তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়সার। এসময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশের অন্যান্য ইউনিটের অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

থানা সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে একাধিক হত্যা মামলা ও লাশ উদ্ধারসহ চুরি, ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটে। দায়ের করা এসব মামলায় অভিযোগের পর দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করতে সক্ষম হন ভূঞাপুর থানা পুলিশ। এরই প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে থানার ওসি আহসান উল্লাহ্ ও থানা সহ বেশ কয়েকজন এস.আই এবং এ.এস.আইকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা ক্রেস্ট প্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) হলেন- ফরিদ আহম্মেদ, আল মামুন, তাহেরুল ইসলাম ও জুম্মান খান। এএসআই  আব্দুল্লাহ আল মাহফুজ ও মঞ্জুরুল ইসলাম।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ্ বলেন, একাধিক হত্যা মামলার রহস্য উদঘাটন কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় ভূঞাপুর থানা জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে এবং আমাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি ও বিভিন্ন ক্যাটাগরিতে থানার ১৪ জন পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান করা হয়। ভূঞাপুরবাসী সহ থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় আমাদের এ অর্জন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy