রায়পুরায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

রায়পুরা প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 'ক্লিন রায়পুরা, গ্রীণ রায়পুরা' এই স্লোগান নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

2024-01-25T19:27:49+00:00
2024-01-25T19:27:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রায়পুরায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
রায়পুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ৭:২৭ পিএম   (ভিজিট : ২৩৬)
X

নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 'ক্লিন রায়পুরা, গ্রীণ রায়পুরা' এই স্লোগান নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌর শ্রীরামপুর রেল গইট এলাকায় আনুষ্ঠানিক ভাবে অভিযানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহিদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কাজের শুভ উদ্বোধন করেন নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। 

এসময় আরও উপস্থিত ছিলেন সাংসদের সহধর্মিণী কল্পনা রাজি উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, পৌর মেয়র মো জামাল মোল্লা, উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, রায়পুরা থানার পরিদর্শক তদন্ত মীর মাহবুব প্রমূখ। 

এছাড়াও উপজেলার চেয়ারম্যানবৃন্দ, পৌর ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের দলীয় অঙ্গ সংগঠন নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর নির্বাহী সচিব মনিরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে এমপি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিবেশ সুরক্ষায় সবার এগিয়ে আসা উচিত। পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকতে পারব। আসেন আমরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে পরিবেশটাকে সুন্দর রাখি। আগামী বছর একই দিনে রায়পুরা পরিচ্ছন্নতা দিবস পালন করা হবে।

জানা যায়, রায়পুরা পৌর এলাকায় বাংলাদেশ ওয়েষ্ট ট্রিটম্যান্ট প্ল্যান লিমিটেড নামে একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান দুই বছর যাবত সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। অভিযান উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে ১শ' টি টি-শার্ট ১শ টি ঝাঁড়ু পরিচ্ছন্নতা কর্মীদের হাতে উপহার তুলে দিয়ে অতিথিবৃন্দ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy