একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর চাটখিলে একাধিক ছাত্রকে বলৎকারের অভিযোগে সাইফুল ইসলাম (২৬) নামে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫

2024-01-26T13:17:40+00:00
2024-01-26T13:17:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ১:১৭ পিএম   (ভিজিট : ১৭০)
X

নোয়াখালীর চাটখিলে একাধিক ছাত্রকে বলৎকারের অভিযোগে সাইফুল ইসলাম (২৬) নামে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে তাকে সোনাইমুড়ী থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শঙ্করপুর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে ও স্থানীয় আল ফারুক ইসলামী একাডেমি মাদরাসায় চাটখিল শাখার শিক্ষক।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী মাদরাসা শিক্ষার্থীদের একজনের বাবা বলেন,  আমার ছেলেকে মাদ্রাসায় পড়ার জন্য পাঠিয়েছি। কিন্তু মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম আমার ছেলেকে বলাৎকার করে। শুধু আমার ছেলে না, শিক্ষক নামের ওই শয়তান অনেক শিক্ষার্থীর সাথে এমন করেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'

আরেকজন অভিভাবক জানান, 'মাদরাসা থেকে ছুটিতে আজ তার ভায়রার ছেলে মাদরাসার আবাসিক হোস্টেল থেকে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সে তার মায়ের কাছে শিক্ষকের নিকট বলাৎকারের শিকার হওয়ার বিষয়ে অভিযোগ জানায়। উপজেলার চারজন শিক্ষার্থী ও তাদের অভিভাবক মিলে তারা দুপুরে মাদরাসায় আসেন।' মাদরাসার দায়িত্বরত পরিচালক এর সাথে কথা বলে থানায় অভিযোগ করেন।

মাদরাসাটির পরিচালক আবদুল্লাহ আল নোমান বলেন, 'আজকে দুপুরে অভিভাবকের কাছ থেকে প্রথম সাইফুল ইসলামের নামে অভিযোগ পেয়েছি। আমাদের শাহাপুর শাখায় একজন শিক্ষকের অনুপস্থিতির কারণে সে গত এক সপ্তাহ যাবত আমাদের শাহাপুর শাখায় ক্লাস নিচ্ছেন।'

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবার অভিযোগ করেছেন। পরে ঘটনা সত্যতা পাওয়ায় অভিযান পরিচালনা করে আল ফারুক মাদরাসার শিক্ষক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হযয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নোয়াখালীর আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy