হাতীবান্ধায় ভটভটি উল্টে নিহত ১

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গরু ভর্তি ভটভটি উল্টে আফজাল হোসেন (৪৫) নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন।শুক্রবার(২৬ জানুয়ারী) দুপুরে

2024-01-26T17:03:12+00:00
2024-01-26T17:03:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় ভটভটি উল্টে নিহত ১
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ৫:০৩ পিএম   (ভিজিট : ৩০১)
X

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গরু ভর্তি ভটভটি উল্টে আফজাল হোসেন (৪৫) নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার(২৬ জানুয়ারী) দুপুরে উপজেলার নওদাবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাংস ব্যবসায়ী আফজাল হোসেন হাতীবান্ধা উপজেলা টংভাঙ্গা এলাকার আঃ রহমান ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে,সকালে মাংস ব্যবসায়ী আফজাল হোসেন (৪৫)পার্শ্ববর্তী চামটার হাট থেকে গরু ক্রয় করে ভটভটি গাড়ী যোগে বাড়ীতে গরু নিয়ে আসার সময় পথিমধ্যে উপজেলার নওদাবাস এলাকায় আসলে ভটভটি উল্টে গেলে মাংস ব্যবসায় আফজাল হোসেন নিচে চাপা পড়ে। 
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধার স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বাদ আছর তার জানাজা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, গরুসহ ভটভটি উল্টে গিয়ে মাংস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy