গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় রওশন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

2024-01-26T19:12:16+00:00
2024-01-26T19:12:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ৭:১২ পিএম   (ভিজিট : ২৫৯)
X

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে  সড়ক দূর্ঘটনায় রওশন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে শুক্রবার সকালে উপজেলার রহনপুর ইউনিয়নের হিরুপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুত্বর আহত হন। তিনি ওই এলাকার মৃত সেরাফত আলীর স্ত্রী। 

বিষয়টি নিশ্চিত করে তার এক আত্নীয় জানান, শুক্রবার সকালে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে  তার মৃত্যু হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy