প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৪:২৮ পিএম (ভিজিট : ২৩১)

X
ফরিদপুর শহরের নতুন বাস স্ট্যান্ডে একটি সুটকেসের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) সকালে নতুন বাস স্ট্যান্ডের গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে থেকে ওই এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাজবাড়ী রাস্তার মোড়ের দিক থেকে একটি মাহেন্দ্র করে বোরকা পড়া এক নারী সুটকেসটি ৪-৫ জন লোকের সহায়তায় মাহেন্দ্র থেকে নামিয়ে সুটকেসটি গোল্ডেন লাইন বাসের কাউন্টারের সামনে একটি লাইটপোস্টে পাশে রেখে ঢাকাগামী একটি বাসে করে চলে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে কোতোয়ালী থানার এসআই মোহাম্মদ শামীম জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে সুটকেসের ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করে। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। মরদেহের ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি মৃতের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানতে চেষ্টা করা হচ্ছে।