নড়াইলে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে পৃথক অভিযানে ৩৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতার

2024-01-27T16:34:26+00:00
2024-01-27T16:34:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৪:৩৪ পিএম   (ভিজিট : ৪১৮)
X

নড়াইলে পৃথক অভিযানে ৩৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতার হলেন- মো.রাজিব শেখ (৩৫), মো. আশরাফুল ইসলাম (৩৭)। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই অপু মিত্র, এএসআই সেলিম মুন্সী, এএসআই নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জেলার লোহাগড়া থানার মল্লিকপুর ইউনিয়নের চরমল্লিকপুর গ্রামে নাভা ইটভাটার মধ্যে পশ্চিম পাশে অবস্থিত কুঁড়ে ঘরের সামনে হতে রাজিব শেখকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজিব শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার চর ভাটপাড়া গ্রামের মৃত আনোয়ার শেখের ছেলে।

অপর অভিযানে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো.ফারুক হোসেন, এএসআই আনিসুজ্জামান, এএসআই মো. মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের ৩৫ নম্বর পিবি মালিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে আশরাফুল ইসলামকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশরাফুল ইসলাম নড়াইল সদর থানার বাকশাডাঙ্গা গ্রামের মৃত ফিরোজ মোল্লার ছেলে।

নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ছাব্বিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলে, আশরাফুল ইসলামের নামে নড়াইল সদর থানায় ও রাজিব শেখের নামে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy