সব পতিত জমি চিহ্নিত করে চাষের আওতায় আনতে হবে: কৃষিমন্ত্রী

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, সব পতিত জমি চিহ্নিত করে চাষের আওতায় আনতে হবে। তিনি

2024-01-27T16:37:00+00:00
2024-01-27T16:37:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সব পতিত জমি চিহ্নিত করে চাষের আওতায় আনতে হবে: কৃষিমন্ত্রী
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৪:৩৭ পিএম   (ভিজিট : ১৩৯)
X

কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, সব পতিত জমি চিহ্নিত করে চাষের আওতায় আনতে হবে। তিনি বলেন, ফসলের উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়লে কৃষকের জীবন ব্যবস্হা উন্নত হবে। 

কৃষিমন্ত্রী আজ শনিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলার নোয়াঁগাও গ্রামের কৃষকদের সাথে কৃষি উৎপাদন বৃদ্ধির বিষয়ে প্রথম উঠান বৈঠকে এসব কথা বলেন।

নোয়াঁগাও গ্রামের ইন্দু ভূষন পালের বাড়ির উঠান বৈঠকে কৃষকরা তাদের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রী মহোদয়কে অবহিত করেন। এর মধ্যে সেচের জন্য পানির ব্যবস্হা, গভীর নলকুপ, স্লূইচ গেট, কৃষি ঋনের ব্যবস্হা, আনারস ও লেবু ফসলের জন্য হিমাগার ও জেলি কারখানা স্হাপন।

কৃষিমন্ত্রী সব কৃষকের কথা শুনেন এবং ৫০ দিনের মধ্যে প্রকল্প তৈরি করে মন্ত্রনালয়ে পাঠাতে কৃষি অধিদপ্তরকে নির্দেশনা দেন।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামসুদ্দিন আহমদ, অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনিলিসা সুইটি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy