গুইমারায় ১৪ বছরের পলাতক আসামি গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় ১৪বছরের পরোয়ানাভূক্ত পলাতক আসামী কেখাই অং মারমাকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার(২৬ জানুয়ারী) গভীর রাতে জেলা

2024-01-27T16:38:45+00:00
2024-01-27T16:38:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুইমারায় ১৪ বছরের পলাতক আসামি গ্রেফতার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৪:৩৮ পিএম   (ভিজিট : ২৪৫)
X

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় ১৪বছরের পরোয়ানাভূক্ত পলাতক আসামী কেখাই অং মারমাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার(২৬ জানুয়ারী) গভীর রাতে জেলা পুলিশ সুপার মুক্তা ধর(পিপিএম বার) এর দিক নির্দেশনায়, গুইমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আরিফুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে, এএসআই(নি:) মো: শাহনেওয়াজ (পিপিএম), এএসআই(নি:) মো: বেল্লাল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে গুইমারা থানাধীন ২নং হাফছড়ি ইউনিয়নের, ৬নং ওয়ার্ডের পথাছড়ায় আসামীর বসত বাড়ী থেকে আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী গুইমারা থানার ২নং হাফছড়ি ইউনিয়নের, ৬নং ওয়ার্ডের পথাছড়া এলাকার মৃত অংগ্য কারবারীর ছেলে কেখাই অং মারমা।

গুইমারা থানার সেকেন্ড অফিসার, এসআই (নিঃ)জহিরুল ইসলাম বলেন, আসামীকে গ্রেফতার করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy