নানাবাড়ি বেড়াতে এসে লাশ হলো শিশু সাদমান

বরিশাল ব্যুরো

সারাবাংলা

ঢাকার কামরাঙ্গীর চর থেকে বরিশালের মেহেন্দিগঞ্জের নানাবাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার বেলা সাড়ে ১২টার

2024-01-27T16:44:02+00:00
2024-01-27T16:44:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নানাবাড়ি বেড়াতে এসে লাশ হলো শিশু সাদমান
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৪:৪৪ পিএম   (ভিজিট : ১২১)
X

ঢাকার কামরাঙ্গীর চর থেকে বরিশালের মেহেন্দিগঞ্জের নানাবাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নানার বাড়ির পাশের পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয় বলে ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন। 

মারা যাওয়া তিন বছর বয়সী ওই শিশু ওমর ফারুক সাদমান ইতালি প্রবাসী কামরাঙ্গীরচর খলামুড়া এলাকার বাসিন্দা মো. শাহীনের ছেলে। 

মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ইউপির শ্যামপুর গ্রামে মায়ের সঙ্গে নানা আবুল হোসেন বেপারীর বাড়িতে বেড়াতে এসেছিলো। দুপুর ১২টার দিকে শিশুর মা কাপড় রোদে দিতে ছাদে উঠে। এ সময় সাদমান মায়ের সঙ্গে ছাদে যায়নি। ছাদ থেকে নেমে সাদমানকে না পেয়ে আশপাশে খোঁজ করে। কিছু সময় পর বাড়ি পাশের ডোবায় শিশু সাদমানকে ভাসমান অবস্থায় পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ইউপি সদস্য জাহাঙ্গীর আরও বলেন, শিশু সাদমানকে তার দাদার বাড়ি কামরাঙ্গীরচর নিয়ে যাওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy