কেন্দুয়ায় ৯৪ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় ৯৪ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে এমপিওভুক্ত ৪৭টি মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা

2024-01-27T16:52:13+00:00
2024-01-27T16:52:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ৯৪ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৪:৫২ পিএম   (ভিজিট : ১৬৫)
X

নেত্রকোণার কেন্দুয়ায় ৯৪ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে এমপিওভুক্ত ৪৭টি মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯৪জন কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান উপলক্ষে সনদ, নগদ টাকা ও দুপুরের খাবার বিতরণ করা হয় । 

শনিবার (২৭ জানুয়ারী) সকালে ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা সমিতির কার্যনির্বাহী পরিষদের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা সমিতি ও শিক্ষা ট্রাস্টের সভাপতি মাহবুবা পান্নার সভাপতিত্বে ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট, ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসনাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দুয়া -আটপাড়া আসনের সংসদ সদস্য  ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সেলিম মিঞা, উপজেলা  পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন প্রমুখ। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি সাংসদ তাঁর বক্তব্যে বলেন, তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে। আর সেই স্বপ্ন পূরণে পরিশ্রম ও মেধার বিকল্প নেই । তাছাড়া  তিনি সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সুযোগ -সুবিধার জন্যে যা যা করণীয় এর উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন ।

অন্যদিকে শিক্ষার্থীদের উদ্দেশ্য সভাপতির বক্তব্যে মাহবুবা পান্না বলেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়াটা খুবই জরুরিও স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হলে রুটিন মেনে চলতে বলে উল্লেখ করেন এবং শিক্ষক ও অভিভাবকদের লক্ষ্য করে তিনি আরো বলেন, শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করতে হবে ।  

এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রিন্ট ও ইলেক্ট্রিক সাংবাদিকবৃন্দ । 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy