বরিশালে খোলা ভোজ্য তেল নিয়ে ভোক্তার ডিজির ক্ষোভ

বরিশাল ব্যুরো

সারাবাংলা

ডিম, ব্রয়লার মুরগির মতো এসএমএস এর মাধ্যমে গোটা বাজারটিকে অস্থির করে দেয়া হয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ

2024-01-27T17:57:04+00:00
2024-01-27T17:57:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে খোলা ভোজ্য তেল নিয়ে ভোক্তার ডিজির ক্ষোভ
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১৭১)
X

ডিম, ব্রয়লার মুরগির মতো এসএমএস এর মাধ্যমে গোটা বাজারটিকে অস্থির করে দেয়া হয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ.এইচ.এম. সফিকুজ্জামান।

তিনি বলেন, উত্তরবঙ্গে চালের বড় বড় কয়েকশ কল আছে, তারা কীভাবে একইভাবে জোটবদ্ধ হয়। তাহলে এখানেও ডিম ব্রয়লার মুরগির মতো এসএমএস এর মাধ্যমে গোটা চালের বাজারটিকে অস্থির করে দেয়া হয়। আর এটা যারা করছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিটি উপজেলা ও জেলায় কার্যক্রম নিব। অর্থাৎ একজোট বদ্ধ হওয়া কিংবা একজনে দাম বাড়িয়েছে সেজন্য বাকিরা আমরাও বাড়িয়েছি এই জিনিসগুলোকে বন্ধ করা যায়।

তিনি বলেন, মাঝে মাঝে সুযোগ নিয়ে ১৭ কোটি ভোক্তাকে প্রতারিত করছে কতিপয় ক্ষুদ্র কয়েকটি স্বার্থান্বেষী গোষ্ঠী। এর আগে আলু, বয়লার মুরগি, ডিম নিয়ে যা করছে আজ চাল, কাল পেঁয়াজ নিয়েও তা করা হচ্ছে, আর এদের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে আমাদের।

তিনি বলেন, বরিশালে তেমন কোন ব্যত্যয় পাওয়া যায়নি, তারা যে দামে চাল কিনছে আর তার ওপর সামান্য লাভ করেই বিক্রি করে দিচ্ছে। তবে এখানে হাজার হাজার চালের বস্তা রয়েছে। জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে তারা যেন তদন্ত করে দেখে আগের কম দামের কেনা চাল স্টক করে বাড়তি দামে বিক্রি করছে কিনা। কারণ স্টকের চাল যদি বাড়তি দামে বিক্রি হয়, সেটাও একটি বড় ঘাপলা

তিনি বলেন, বরিশাল বা যে সকল জায়গায় পাইকারি ও খুচরো চাল বিক্রি হচ্ছে সেখান থেকে তথ্য নিচ্ছি আমরা। আর এখান থেকে তথ্য নিয়ে যে সোর্স থেকে দাম বাড়িয়ে দেয়া হচ্ছে সেখানে তদন্ত করবো। ব্যত্যয় ঘটলে প্রয়োজনে সিলগালা করে দিব, আইনের আওতায় নিব।

এসময় তিনি আসন্ন রমজান উপলক্ষ্যে ডাল, চিনি, তেলসহ রমজানের পণ্য নিয়ে যাতে কারসাজি না করতে পারে সেজন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে বলে জানান।

অপরদিকে বরিশালের পাইকার মার্কেটে পাওয়া খোলা ভোজ্য তেলের অপরিষ্কার ড্রাম দেখে অসন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, ভোজ্য তেলের ক্ষেত্রে লেভেল বিহীন ড্রামে করে পাম তেল, সুপার পাম এবং সয়াবিন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এগুলোর দামেও বড় পার্থক্য রয়েছে। তবে কেউ যদি পাম নিয়ে সয়াবিনের নামে ও দামে খুচরো বাজারে বিক্রি করে সাধারণ মানুষ তা জানবে না। এদিকেও খেয়াল রাখতে হবে।

বাজার পরিদর্শন শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে চাল, ভোজ্য তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy