মানিকগঞ্জে খেজুরের রস পান করে যুবকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জ সদর উপজেলায় খেজুরের রস খেয়ে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মো. বাবুল মিয়া (৩৮) নামের এক যুবকের মৃত্যু

2024-01-28T20:02:37+00:00
2024-01-28T20:02:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে খেজুরের রস পান করে যুবকের মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জানুয়ারি, ২০২৪, ৮:০২ পিএম   (ভিজিট : ২৮৪)
X

মানিকগঞ্জ সদর উপজেলায় খেজুরের রস খেয়ে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মো. বাবুল মিয়া (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (২৮ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. বাবুল মিয়া সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মান্তা গ্রামের সাবেক ইউপি সদস্য মাইনুদ্দিনের ছেলে। তিনি কসমেটিকসের ব্যবসা করতেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বাবুল মিয়া গত ১৬ জানুয়ারি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। ১৭ জানুয়ারি তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন লক্ষণ দেখা দেওয়ায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) থেকে টিম আসে এবং তার স্বাস্থ্য পরীক্ষা করে। 

এরপর তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি নিপা ভাইরাসে আক্রান্ত। পরে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy