কমে আসতে পারে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন মাত্রায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিসের তথ্যমতে, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও

2024-01-29T14:39:12+00:00
2024-01-29T14:40:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কমে আসতে পারে শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ২:৩৯ পিএম  আপডেট: ২৯.০১.২০২৪ ২:৪০ পিএম  (ভিজিট : ১৪৩)
X

দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন মাত্রায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিসের তথ্যমতে, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা জেলাসহ ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গায় কমে আসতে পারে।

এদিকে সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল থেকে পাঁচদিন দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

পূর্বাভাসে বৃষ্টিপাত নিয়ে আরও জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার ফরিদপুর অঞ্চলসহ খুলনা বিভাগের দু'এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এরপরের দিন বুধবার খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি হতে পারে।

অপরদিকে, আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীন নৌ-পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। সারাদেশে আজ রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy