তীব্র শীতে রাজশাহীতে ভেঙে গেছে রেললাইন

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহীতে তীব্র শীতে ভেঙে গেছে রেললাইন। সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে চারঘাট উপজেলার নন্দনগাছী স্টেশনের কাছে এই

2024-01-29T14:56:36+00:00
2024-01-29T14:56:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তীব্র শীতে রাজশাহীতে ভেঙে গেছে রেললাইন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ২:৫৬ পিএম   (ভিজিট : ১৯৪)
X

রাজশাহীতে তীব্র শীতে ভেঙে গেছে রেললাইন। সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে চারঘাট উপজেলার নন্দনগাছী স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।

এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে বরেন্দ্র এক্সপ্রেস। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিলাহাটি থেকে ছেড়ে আসে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশে আড়ানী স্টেশন ত্যাগ করে। তবে রাজশাহীর নন্দনগাছী স্টেশন এলাকায় রেললাইন ভাঙা থাকায় দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল ট্রেনটি। এ সময় এলাকাবাসীর দেখানো লাল পতাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি।

তিনি আরও বলেন, রেললাইন ঠিক করা হয়েছে। ট্রেন চলাচলও শুরু হয়েছে। শীতের কারণেই বেশি লোড নিতে না পেরে লাইন ভেঙে যায়। দ্রুত এটি ঠিক করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy