প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৩:৪৬ পিএম (ভিজিট : ৫১০)

X
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম-১০ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।
সোমবার (২৯ জানুয়ারি) বেলা ২টার দিকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দদের সাথে দিয়ে মহিউদ্দিন বাচ্চু এমপির নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে জোহরের নামাজের পূর্বে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়৷
সোমবার সকালে সহস্রাধিক নেতা কর্মীদের বিশাল বহর নিয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্য গোপাল গঞ্জের টুঙ্গিপাড়াস্থ জাতীর জনকের সমাধিসৌধে এসে পৌঁছেন। এসময় স্থানীয় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ সাংসদ মহিউদ্দিন বাচ্চুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।