কেন্দুয়ায় দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে নেত্রকোনার কেন্দুয়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান

2024-01-29T16:07:27+00:00
2024-01-29T16:07:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৪:০৭ পিএম   (ভিজিট : ১২৬)
X

"বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যে নেত্রকোনার কেন্দুয়ায়  ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৩ মেলার উদ্বোধন করা হয়েছে। 

সোমবার  (২৯ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে জেলা পরিষদ মিলনায়তনে দুইদিন ব্যাপী  এমেলা আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.রাজিব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া থানা পরিদর্শক(তদন্ত) মোঃ  ওমর কাইয়ুম, কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, সিনিয়র মৎস কর্মকর্তা আজহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.সাইফুল আলম, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালী প্রমুখ।  

এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো.শহিদুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার মো.আমিনুল হক, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাকী, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক/শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy