কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কলমাকান্দায় সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে।সোমবার ঠাকরোকোনা কলমাকান্দা ডুবিয়ারকোনা নামক এলাকায় সকাল ১১টায় দুই সিএনজি

2024-01-29T16:09:53+00:00
2024-01-29T16:09:53+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৪:০৯ পিএম   (ভিজিট : ১৮৭)
X

নেত্রকোনার কলমাকান্দায় সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে।

সোমবার ঠাকরোকোনা কলমাকান্দা ডুবিয়ারকোনা নামক এলাকায় সকাল ১১টায় দুই সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ নারী নিহত ও ৭ জন আহত হয়েছেন।

নিহত হওয়া নারীর পরিচয় জানা যায় কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মন্তলা গ্রামের মারুফ বিশ্বাসের স্ত্রী বেবী বিশ্বাস (২১) এবং আহতরা নেত্রকোনা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, কলমাকান্দা থেকে যাত্রী নিয়ে দ্রুত চলে আসা সিএনজি ও ঠাকরোকোনা থেকে দ্রুত চলে যাওয়া দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে একটি সিটকে পড়ে ডুবায় অন্যটি সড়কের নামায় পড়ে যায়। এমতাবস্থায় দ্রুত ঘটনাস্থল থেকে দুই সিএনজি চালক পালিয়ে যায়, পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা হাসপাতালে নিয়ে যায় এবং নিহতর লাশ পুলিশকে ফোন করে জানিয়ে দেয়া হয়। তারপর পুলিশ ঘটনাস্থলে এসে লাশ নিয়ে যায়।

এদিকে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ লুৎফুল হক জানান, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহত ব্যক্তিকে উদ্ধার করে স্বজনের হাতে হস্তান্তর করা হয়েছে। দুটি সিএনজিকে আটক করা হয়েছে পরিচয় জেনে মামলা রুজু করা হবে।।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy