গুরুদাসপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

‘‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের গুরুদাসপুরে ২দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে

2024-01-29T16:12:14+00:00
2024-01-29T16:12:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৪:১২ পিএম   (ভিজিট : ২৬৪)
X

‘‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের গুরুদাসপুরে ২দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৫তম অলিম্পিয়াড বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে ওই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন। মেলায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার। মেলায় ১৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের স্টলে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক প্রকল্প প্রদর্শন করা হয়। প্রদর্শণীর প্রথম দিনে কুইজ প্রতিযোগীতায় গুরুদাসপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ১ম, মশিন্দা মাধ্যমিক বিদ্যালয় ২য় ও খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অধিকার করে। 

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, সমাজসেবা অফিসার মো. শফিকুল ইসলাম, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy