ডিমলায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডিমলা উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে ২ দিন দিনব্যাপী বিজ্ঞান

2024-01-29T16:13:51+00:00
2024-01-29T16:13:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৪:১৩ পিএম   (ভিজিট : ২৩০)
X

নীলফামারীর ডিমলা উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে ২ দিন দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধায়নে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সোমবার (২৯ জানুয়ারি) সকালে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো:নুর-ই-আলম সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: তবিবুল ইসলাম।  

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নূরী, উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আমির বোরহান, সহকারী প্রোগ্রামার নাজিমুল ইসলাম, ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বছর ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ অংশগ্রহণ করছেন।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy