আর কারো ভরসা করতে হবে না, নিজেই চলতে পারবে

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় রংপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয় । মঙ্গলবার (৩০

2024-01-30T13:58:31+00:00
2024-01-30T13:58:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আর কারো ভরসা করতে হবে না, নিজেই চলতে পারবে
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ১:৫৮ পিএম   (ভিজিট : ১৮২)
X

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় রংপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র  উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয় ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে গঙ্গাচড়া উপজেলা চত্বরে প্রতিবন্ধীদের মাঝে ১৭ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান,রংপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর  ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. জিনিয়া পারভিন,থেরাপি সহকারী হিমাংশু মন্ডল, টেকনিশিয়ান ২  জান্নাতুল মাওয়া লিচা , সমাজসেবক আবুল হোসেন ফটিক সহ প্রমুখ।

জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী আমেনা খাতুন।  সামর্থ না থাকায় দিনমজুর বাবা আব্দুর রহমান তাকে একটি হুইল চেয়ার কিনে দিতে পারেননি। সমাজের বিত্তশালীরাও তার পাশে দাঁড়ায়নি। তাই পরিবারের সদস্যদের সহযোগিতায় চলতে হতো।‘এখন আর অন্য কারো বোঝা হয়ে থাকবে না।  এখন আর কারোরই বোঝা মনে হবে না একাই চলতে পারবে’ বললেন বাবা আব্দুর রহমান।

হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুল ওয়াহেদ। চেয়ারে বসতেই কেঁদে ফেলেন। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি কে বলেন,এটি মরার আগে আমার সব থেকে সেরা উপহার।











Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy