যশোর ডিবি পুলিশের এসআই অপরাধ দমনে শ্রেষ্ঠত্ব অর্জন করায় পুরস্কৃত

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর ডিবি পুলিশের এস আই মফিজুল ইসলামকে (পিপিএম) পুরস্কৃত করা হয়েছে। গত ডিসেম্বর মাসে দায়িত্ব পালনে ব্যাপক সফলতা

2024-01-30T14:10:32+00:00
2024-01-30T14:10:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোর ডিবি পুলিশের এসআই অপরাধ দমনে শ্রেষ্ঠত্ব অর্জন করায় পুরস্কৃত
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ২:১০ পিএম   (ভিজিট : ৩১৬)
X

যশোর ডিবি পুলিশের এস আই মফিজুল ইসলামকে (পিপিএম) পুরস্কৃত করা হয়েছে। গত ডিসেম্বর মাসে দায়িত্ব পালনে ব্যাপক সফলতা অর্জন করায় যশোর পুলিশ সুপারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়।

পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় এসআই মফিজুল ইসলাম পিপিএম মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ চরমপন্থী সদস্যকে গ্রেফতার অবৈধ অস্ত্র, বোমা তৈরীর ২ কেজি বিস্ফোরক দ্রব্য, সুতলী বোমা উদ্ধারসহ আইন শৃংখলা রক্ষায় বিশেষ ভুমিকা পালন করেন। এর প্রেক্ষিতে গত সোমবার দেশব্যাপী (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসআই মফিজুল ইসলাম পিপিএমকে ক্রেষ্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন যশোর জেলার পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার। 

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিবিআই ও সিআইডির পুলিশ সুপারসহ জেলার অন্যান্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পুরস্কারের পেয়ে এসআই মফিজুল ইসলাম পিপিএম জানান, যেকোন ভাল কাজের স্বীকৃতি ও পুরস্কার কর্মস্পৃহাকে বৃদ্ধি করে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy