যশোরে বিএনপির ১১৪ নেতা-কর্মীকে অগ্রীম জামিন

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে নাশকতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি অঙ্গ-সহযোগী

2024-01-30T14:39:01+00:00
2024-01-30T14:39:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে বিএনপির ১১৪ নেতা-কর্মীকে অগ্রীম জামিন
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ২:৩৯ পিএম   (ভিজিট : ১২৫)
X

যশোরে নাশকতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের ১১৪ নেতা-কর্মীর সকল মামলায় অগ্রীম জামিন দিয়েছেন উচ্চ আদালত।

গত সোমবার জেলা উচ্চ আদালতের বিচারক হাবিবুল গণি এবং আহমেদ সোহেলের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ তাদের ৩১ মার্চ পর্যন্ত জামিন দেন। বিএনপি নেতা-কর্মীদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জামিন আবেদন করেন। 

জামিন প্রাপ্ত অন্যান্য নেতা-কর্মীরা হলেন,জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা কমিটির সদস্য একে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ, মফিকুল হাসান তৃপ্তি, মারুফুল ইসলাম, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেশবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান জহির, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ,যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy