প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ২:৪৬ পিএম (ভিজিট : ২৩৬)

X
বাগেরহাটের মোরেলগঞ্জে শুরু হয়েছে দুদিনব্যাপী বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় অলিম্পিয়াড। মঙ্গলবার বেলা ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যন ফহিমা ছাবুল।
“শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, থানার (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন, যুবলীগ নেতা মো. রাসেল হাওলাদার।
এবারের বিজ্ঞান মেলায় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৮টি ষ্টলে ক্ষুদে বিজ্ঞানিদের নতুন নতুন আবিস্কারে সজ্জিত করেছে।