গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউণ্ডেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে মঙ্গলবার

2024-01-30T15:41:48+00:00
2024-01-30T15:41:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ৩:৪১ পিএম   (ভিজিট : ১২৪)
X

৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউণ্ডেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে মঙ্গলবার টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে আই ক্যাম্পের উদ্ধোধন করা হয়।  প্রতি তিন মাস অন্তর হতদরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, চোখের সানি, নেত্রনালী অপারেশন, বিনামূল্যে চশমা ও ঔষাধ সরবারহের জন্য আই ক্যাম্পের আয়োজন করা হয়। 

ক্যাম্প থেকে অপারেশনের জন্য ৩০ জনের ছানি অপারেশন ৩ জনের নেত্রনালী ২০৪ জনকে চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ঔষাধ সরবারহ ও ১২৬ জনকে চশমা প্রদান করা হয়। আই ক্যাম্পে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ বেনজির বুশরা, ডাঃ তামিমা ফেরদাউস, ডাঃ খাদিজা আক্তার ও ডাঃ মুক্তা আক্তার। উল্লেখ্য ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউণ্ডেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে প্রতি শনিবার ও বুধবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা  বিনা পয়সার হতদরিদ্র মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউণ্ডেশনের ভাইস-চেয়ারম্যান খাদিজা আক্তারের সভাপতিত্বে উদ্ধোধনী অন্যান্যদের মাঝে উপস্থিত  ছিলেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউণ্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসক ডাঃ এম, এ, সাইয়েদ জয়, আই ক্যাম্প প্রকল্প ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমান, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম। বক্তব্য রাখেন আই ক্যাম্পের টেকনেশিয়ান শামীম ফেরদৌস, জেসমিন নাহার, আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে সহকারী মোঃ মোফাজ্জেল হোসেন। এর আগে ২০২৩ সালের ৫ সেম্পেম্বর ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউণ্ডেশন ও ট্রষ্ট্রের  পক্ষ থেকে আইক্যাম্পে ২ শতাধিক রোগীকে সেবা প্রদান ও ৬০ জনকে বিনামূল্যে অপারেশন করানো হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy