প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ৩:৫০ পিএম (ভিজিট : ১১৫)

X
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ইয়াবা ও দেশীয় তৈরী চোলাইমদসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার বিকেলে উপজেলার মৌডুবি ইউনিয়নের নিজকাটা বাজারে অভিযান চালিয়ে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করে আটককৃতদের থেকে ২০ পিচ ইয়াবা ও ১ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মৌডুবি ইউনিয়নের কাজিকান্দা গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩১), নিজকাটা গ্রামের ফারুক হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার (২৪) ও মাঝের দেওর গ্রামের মজিবর রহমানের ছেলে আবুল হোসেন কাল্টু (৩৪)।
পুলিশের তথ্যমতে, এসআই এনায়েতের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার বিকেলে মৌডুবি ইউনিয়নে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ওই ইউনিয়নের মনিপাড়া পাকা রাস্তার পাকা ব্রিজের উপর কতিপয় লোকজন অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। পরে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করলে এসময় হেলাল, রাকিব ও আবুল হোসেন কাল্টুকে আটক করে পুলিশ। পরে উপস্থিত স্বাক্ষীগণের সামনে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে ইয়াবা ও চোলাইমদ জব্দ করা হয়।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানায়, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য আবুল হোসেন কাল্টু এর আগে রাঙ্গাবালীর আলোচিত শিশুহত্যা মামলার অন্যতম আসামী। যা এখনও আদালতে মামলা চলমান রয়েছে।