দোকানে পলিথিন শপিং ব্যাগ রাখায় জরিমানা

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি করায় দুই ব্যবসায়ীর কাছ থেকে দশ হাজার পাঁচশ টাকা জরিমানা আদায়

2024-01-30T18:56:32+00:00
2024-01-30T18:56:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দোকানে পলিথিন শপিং ব্যাগ রাখায় জরিমানা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ৬:৫৬ পিএম   (ভিজিট : ২৪৮)
X

নীলফামারীর ডোমারে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি করায় দুই ব্যবসায়ীর কাছ থেকে দশ হাজার পাঁচশ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে ডোমার রেলস্টেশন বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ ও ডোমার থানার উপ-সহকারী পরিদর্শক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, ব্যবসায়ী সাজিদ স্টোর থেকে ৪৫ কেজি ও সজিব স্টোর থেকে ৮৫ কেজি নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় সাজিদ স্টোরের মালিক সাবুল হোসেনের কাছ থেকে ৫হাজার এবং সজিব স্টোরের মালিক সুরমান আলীর কাছ থেকে ৫হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ জানান, ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায় করা হলেও দোকানে পলিথিন সংরক্ষন না করার জন্য নির্দেশ দেয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy